শোরুম আর অনলাইন, একটাই স্টক।
দোকানে বারকোড স্ক্যান করে বিক্রি, রসিদ প্রিন্ট। সেই মুহূর্তে ওয়েবসাইট, চ্যাট আর রিসেলারের স্টকও কমে যায়। সাপ্লায়ারের কাছ থেকে কেনা আর পণ্যের আসল খরচও এখানেই।
শোরুম POSকাউন্টার ১
একটা বিক্রি, সব জায়গায় একই স্টক কমে
কাউন্টারে বিক্রি, ১০ সেকেন্ডে।
বারকোড স্ক্যান করুন বা নাম লিখে খুঁজুন। নগদ, বিকাশ বা কার্ডে টাকা নিন, রসিদ প্রিন্ট করুন। কাস্টমারের নম্বর দিলে তাঁর সব কেনাকাটা এক জায়গায় থাকে।
- বারকোড স্ক্যানার আর রসিদ প্রিন্টার
- নগদ, বিকাশ বা কার্ডে পেমেন্ট
- কাস্টমারের নম্বরে কেনার ইতিহাস
আজকের শোরুম বিক্রি২৩টা রসিদ
স্টক কত আছে, সত্যিই জানুন।
প্রতিটা বিক্রি, ফেরত আর নতুন মাল আসার হিসাব রাখা হয়। স্টক কমে গেলে সতর্কবার্তা আসে। কোন প্রোডাক্ট কবে কেন কমল, পুরো ইতিহাস দেখা যায়।
- সব চ্যানেলের এক স্টক
- স্টক কম হলে সতর্কবার্তা
- বারকোড লেবেল প্রিন্ট
স্টক কম৩টা প্রোডাক্ট
সাপ্লায়ারকে কত দিলেন, কত বাকি।
পারচেজ অর্ডার বানান, মাল এলে রিসিভ করুন, স্টক নিজে বাড়ে। প্রতিটা প্রোডাক্টের কেনা দাম রাখা থাকে, তাই লাভের হিসাব আন্দাজে করতে হয় না।
- পারচেজ অর্ডার আর আংশিক রিসিভ
- সাপ্লায়ারের পাওনা
- B2B কোটেশন (প্রো)
পারচেজ অর্ডার #PO-০৩৮আংশিক এসেছে
আরও যা আছে
- বারকোড দিয়ে বিক্রি
- রসিদ প্রিন্ট
- কাস্টমারের কেনার ইতিহাস
- স্টকের পুরো ইতিহাস
- স্টক অ্যাডজাস্টমেন্ট
- পারচেজ আর সাপ্লায়ার
- প্রোডাক্টের কেনা দাম
- হোলসেল কোটেশন
- প্রি-অর্ডার প্রোডাক্ট
প্ল্যাটফর্মের বাকি অংশ
সবগুলো একসাথে চলে, একই অর্ডার, একই স্টক, একই কাস্টমার।
আলাদা POS মেশিন কিনতে হবে?
না। যেকোনো ল্যাপটপ, ট্যাবলেট বা ফোনে চলে। সাধারণ USB বারকোড স্ক্যানার আর থার্মাল প্রিন্টার লাগালেই হয়।
ইন্টারনেট চলে গেলে?
POS-এর জন্য ইন্টারনেট লাগে। মোবাইল ডেটা দিয়েও চলে, খুব কম ডেটা খরচ হয়।
আগামী ঈদের আগেই সব গুছিয়ে নিন।
১৪ দিন ফ্রি, কার্ড লাগবে না। আটকে গেলে আমরা WhatsApp-এ আছি।