আপনার দোকান, এখন হাতের ফোনে।
নতুন অর্ডার আর মেসেজ এলে সাথে সাথে জানুন। চ্যাটের উত্তর দিন, অর্ডার কনফার্ম করুন, কুরিয়ারে পাঠান, স্টক বদলান আর শোরুমে বিক্রি করুন, সব অ্যাপ থেকে।
অ্যাপটা Google Play আর App Store-এ আছে। Google Play খুলতে না পারলে উপরের বোতাম থেকে সরাসরি APK নামাতে পারেন।
কীভাবে বসাবেন
ফাইলটা নামান
উপরের বোতাম চাপুন। ফাইলটা ফোনের Downloads-এ জমা হবে।
ফাইলে চাপ দিন
ফোন “এই উৎস থেকে ইনস্টলের অনুমতি” চাইলে Allow দিন, তারপর Install।
দোকানের নাম লিখুন
অ্যাপ খুলে আপনার দোকানের নাম বা ওয়েব ঠিকানা লিখুন।
লগইন করুন
ওয়েব অ্যাডমিনের ইমেইল আর পাসওয়ার্ড দিন। নোটিফিকেশনের অনুমতি দিন।
ফোন “অচেনা অ্যাপ” বলে সতর্ক করলে ভয় নেই: Play Store-এর বাইরের সব অ্যাপেই এটা দেখায়। শুধু ecomgini.com থেকে নামানো ফাইলই বসান।
অ্যাপে যা যা আছে
সাথে সাথে খবর
নতুন অর্ডার বা মেসেজ এলে অ্যাপ বন্ধ থাকলেও নোটিফিকেশন।
এক ইনবক্স
Messenger, Instagram, WhatsApp-এর উত্তর, ছবি আর ভয়েস মেসেজ।
অর্ডার ও কুরিয়ার
কনফার্ম, কুরিয়ারে পাঠানো, নোট, কাস্টমারকে কল।
স্টক ও POS
বারকোড স্ক্যান, স্টক বদল আর শোরুমে বিক্রি।
আরেকটা অ্যাপ: EcomGini Pay
যে ফোনে bKash, Nagad বা Rocket-এর টাকা আসে সেই ফোনে এটা বসান। টাকা আসার SMS নিজে থেকে দোকানে গিয়ে অর্ডারের সাথে মিলে যায়, হাতে মেলাতে হয় না। OTP বা ব্যক্তিগত কোনো SMS ফোন থেকে বের হয় না।
এটা বসাতে হয় দোকানের অ্যাডমিন থেকে: Settings → Payments → “ফোন যুক্ত করুন”। সেখানকার QR কোড ফোনে স্ক্যান করলে অ্যাপ নামানো আর দোকানের সাথে যুক্ত করা একসাথে হয়ে যায়। শুধু Android।
