আপনার দোকানে যা যা লাগে, সব এখানে।
নিচে প্রতিটা অংশ আলাদা করে লেখা আছে, আপনার দিনের কোন কাজটা এটা সহজ করে সেটাসহ। সবগুলো একই দোকান, একই কাস্টমার আর একই স্টক নিয়ে কাজ করে, তাই কোথাও দুবার লিখতে হয় না।
অনলাইন স্টোর
অ্যাকাউন্ট খোলার পাঁচ মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইট তৈরি। মোবাইলে দ্রুত খোলে, কাস্টমার নিজে সাইজ-রঙ বেছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেন। কোনো ডেভেলপার লাগে না।
- ক্যাটাগরি আর সাব-ক্যাটাগরি
- বান্ডেল অফার ("২টা নিলে ছাড়")
- কুপন কোড
- কাস্টমার রিভিউ, ছবি সহ
- অসম্পূর্ণ চেকআউটের তালিকা
- হোলসেল অনুরোধের ফর্ম
ইনবক্স ও AI
Messenger, Instagram, WhatsApp আর পোস্টের কমেন্ট, সব এক ইনবক্সে। পাশে কাস্টমারের আগের অর্ডার, আর চ্যাট থেকেই নতুন অর্ডার। চাইলে AI প্রথম উত্তরটা দিয়ে রাখে।
- Facebook Messenger
- Instagram DM
- WhatsApp Business (অফিসিয়াল)
- পোস্ট আর বিজ্ঞাপনের কমেন্ট
- চ্যাট টিমে ভাগ (round robin)
- ভয়েস মেসেজ লেখায় রূপান্তর
অর্ডার ও কুরিয়ার
সব অর্ডার এক তালিকায়, যেখান থেকেই আসুক। পাঠানোর আগে দেখে নিন নম্বরটা কতটা ভরসার, কাস্টমার নিজে কনফার্ম করুক, তারপর Steadfast, Pathao, RedX বা CarryBee-তে এক ক্লিকে বুক।
- সব চ্যানেলের অর্ডার এক তালিকায়
- ইনভয়েস আর প্যাকিং স্লিপ
- একসাথে অনেক অর্ডার বুক
- Telegram বা ইমেইলে নতুন অর্ডারের খবর
- কোন অর্ডার কোন বিজ্ঞাপন থেকে
- স্টাফ অনুযায়ী অনুমতি
POS ও স্টক
দোকানে বারকোড স্ক্যান করে বিক্রি, রসিদ প্রিন্ট। সেই মুহূর্তে ওয়েবসাইট, চ্যাট আর রিসেলারের স্টকও কমে যায়। সাপ্লায়ারের কাছ থেকে কেনা আর পণ্যের আসল খরচও এখানেই।
- বারকোড দিয়ে বিক্রি
- রসিদ প্রিন্ট
- কাস্টমারের কেনার ইতিহাস
- স্টকের পুরো ইতিহাস
- স্টক অ্যাডজাস্টমেন্ট
- পারচেজ আর সাপ্লায়ার
পেমেন্ট ও হিসাব
বিকাশ-নগদের টাকা নিজে মেলে, কুরিয়ারের কাছে কত পাওনা সেটা হিসাব থাকে, আর পণ্যের দাম, ডেলিভারি, ফেরত আর বিজ্ঞাপনের খরচ বাদ দিয়ে আসল লাভ এক স্ক্রিনে।
- বিকাশ/নগদ SMS মিলানো
- পেমেন্ট গেটওয়ে
- অগ্রিম, আংশিক বা পুরো পেমেন্ট
- COD সেটেলমেন্ট
- খরচের খাতা
- লাভ-ক্ষতির রিপোর্ট
মার্কেটিং ও রিসেলার
Meta, TikTok আর Google-এর pixel বসাতে কোড লাগে না। কোন বিজ্ঞাপনে কত অর্ডার আর কত লাভ, সেটা দেখা যায়। আর নিজে বিজ্ঞাপন না চালিয়েও রিসেলারদের দিয়ে বিক্রি বাড়ান।
- Meta Pixel + CAPI
- TikTok Pixel + Events API
- Google Ads, GA4, GTM
- অফারের ল্যান্ডিং পেজ
- কুপন আর বান্ডেল অফার
- কাস্টমার রিভিউ
আগামী ঈদের আগেই সব গুছিয়ে নিন।
১৪ দিন ফ্রি, কার্ড লাগবে না। আটকে গেলে আমরা WhatsApp-এ আছি।