নতুন দোকানের জন্য ১৪ দিন সব ফিচার ফ্রি, কার্ড লাগবে না। এখনই শুরু করুন
EcomGini/ প্ল্যাটফর্ম/ পেমেন্ট ও হিসাব
পেমেন্ট ও হিসাব

বিক্রি না, দিনের শেষে আসল লাভটা দেখুন।

বিকাশ-নগদের টাকা নিজে মেলে, কুরিয়ারের কাছে কত পাওনা সেটা হিসাব থাকে, আর পণ্যের দাম, ডেলিভারি, ফেরত আর বিজ্ঞাপনের খরচ বাদ দিয়ে আসল লাভ এক স্ক্রিনে।

আজকের আসল লাভ৬৪টা অর্ডার

৪৮,৬২০
−২৬,১০০
−৩,৪৮০
−৫,২০০
১৩,৮৪০
বিক্রিপণ্যের খরচডেলিভারি ও ফেরতবিজ্ঞাপনআসল লাভ

"ভাই পাঠিয়েছি" শুনে আর ফোন ঘাঁটতে হবে না।

EcomGini Pay অ্যাপ আপনার ফোনের বিকাশ-নগদের SMS পড়ে। কাস্টমার TrxID বা স্ক্রিনশট দিলে সেটা SMS-এর সাথে মিলে যায়, আর টাকা অর্ডারে জমা হয়। একই TrxID দুবার চলে না।

  • পার্সোনাল বিকাশ, নগদ, রকেট নম্বর
  • স্ক্রিনশট থেকে TrxID পড়া
  • গেটওয়ে: bKash, SSLCommerz, aamarPay, ShurjoPay

পেমেন্ট মিলানোEcomGini Pay

bKashYou have received Tk 300.00 from 01712345678. Fee Tk 0.00. Balance Tk 18,420.50. TrxID BK7H2K9QX4 at 11/11/2026 21:14
মিলে গেছে
অর্ডার #২০৪৪কাস্টমার দিয়েছেন: BK7H2K9QX4৳৩০০ অগ্রিম জমা

কুরিয়ার কত দিল, কত বাকি।

প্রতিটা ডেলিভারি হওয়া পার্সেলের টাকা কুরিয়ারের কাছে কত জমা আছে, কত দিন ধরে বাকি, সব হিসাব। পেমেন্ট এলে মিলিয়ে নিন, ভুল থাকলে সাথে সাথে চোখে পড়বে।

  • কুরিয়ার অনুযায়ী পাওনা
  • সেটেলমেন্ট মেলানো
  • ফেরত চার্জের হিসাব

কুরিয়ারের হিসাবএই সপ্তাহ

Steadfastপাওনা ৳৬৪,২০০পেয়েছি ৳৫৮,৯০০
Pathaoপাওনা ৳৩১,৪০০পেয়েছি ৳৩১,৪০০
RedXপাওনা ৳১৬,৮০০পেয়েছি ৳০
এখনো বাকি৳২২,১০০

আসল লাভ, প্রতিদিন।

প্রতিটা অর্ডারে পণ্যের কেনা দাম, ডেলিভারি চার্জ, ফেরতের খরচ আর বিজ্ঞাপনের খরচ ধরা হয়। অফিস ভাড়া, বেতনের মতো খরচ লিখে রাখলে মাসের পুরো লাভ-ক্ষতি তৈরি।

  • দিন, সপ্তাহ, মাসের লাভ
  • কোন প্রোডাক্টে লাভ, কোনটায় লস
  • খরচের খাতা

অক্টোবরের লাভ-ক্ষতিসব চ্যানেল

ডেলিভারড বিক্রি৳১২,৪৮,০০০
পণ্য, ডেলিভারি, ফেরত−৳৭,৯২,৩০০
বিজ্ঞাপন আর খরচ−৳২,১০,৬০০
আসল লাভ৳২,৪৫,১০০

আরও যা আছে

  • বিকাশ/নগদ SMS মিলানো
  • পেমেন্ট গেটওয়ে
  • অগ্রিম, আংশিক বা পুরো পেমেন্ট
  • COD সেটেলমেন্ট
  • খরচের খাতা
  • লাভ-ক্ষতির রিপোর্ট
  • বিক্রির রিপোর্ট
  • বিজ্ঞাপনের খরচ টেনে আনা
  • CSV এক্সপোর্ট

প্রশ্ন-উত্তর

এখানে না পেলে WhatsApp-এ লিখুন। সাধারণত কয়েক মিনিটে উত্তর দিই।

WhatsApp-এ জিজ্ঞেস করুন
টাকা কি EcomGini-র অ্যাকাউন্টে আসে?

না। সব টাকা সরাসরি আপনার বিকাশ, নগদ, ব্যাংক বা গেটওয়ে অ্যাকাউন্টে যায়। আমরা শুধু হিসাব মেলাই।

EcomGini Pay অ্যাপ কোথায় পাব?

অ্যাডমিন থেকে ডাউনলোড লিংক পাবেন। যে অ্যান্ড্রয়েড ফোনে বিকাশ-নগদের SMS আসে, সেখানে বসাতে হয়।

আগামী ঈদের আগেই সব গুছিয়ে নিন।

১৪ দিন ফ্রি, কার্ড লাগবে না। আটকে গেলে আমরা WhatsApp-এ আছি।

অথবা কল করুন +880 1601 787 786
পেমেন্ট ও হিসাব — EcomGini