সব চ্যাট এক জায়গায়। কোনো মেসেজ আর হারাবে না।
Messenger, Instagram, WhatsApp আর পোস্টের কমেন্ট, সব এক ইনবক্সে। পাশে কাস্টমারের আগের অর্ডার, আর চ্যাট থেকেই নতুন অর্ডার। চাইলে AI প্রথম উত্তরটা দিয়ে রাখে।
ওয়ালাইকুম আসসালাম। জি, L সাইজ ৩টা আছে। দাম ৳২,২৫০, ঢাকায় ডেলিভারি ৳৭০।
অর্ডার #২০৪৭ নেওয়া হলো, ২-৩ দিনে পৌঁছাবে।
তিনটা অ্যাপ খোলা রাখার দিন শেষ।
আপনার টিম এক জায়গা থেকে সব চ্যাটের উত্তর দেয়। কে কোন চ্যাট ধরবে সেটা নিজে থেকে ভাগ হয়, কেউ অফলাইন হলে তার চ্যাট অন্য কারো কাছে চলে যায়।
- চ্যাট নিজে থেকে টিমে ভাগ
- কমেন্টের উত্তর আর ইনবক্সে মেসেজ একসাথে
- কাস্টমারের পাঠানো স্ক্রিনশট থেকে TrxID পড়া
আজ কে কতগুলো চ্যাট ধরেছেননিজে থেকে ভাগ
AI উত্তর দেয় আপনার দোকানের তথ্য দেখে।
দাম, স্টক, ডেলিভারি চার্জ, অফার, সব নেয় আপনার ক্যাটালগ থেকে, নিজে বানিয়ে কিছু বলে না। কাস্টমার ছবি পাঠালে প্রোডাক্ট চেনে, ভয়েস মেসেজ শুনে বোঝে। সব তথ্য পেলে অর্ডারও বানায়।
- "Suggest" মোডে AI লেখে, আপনি পাঠান
- "Auto" মোডে রাতে নিজেই উত্তর দেয়
- রাগী কাস্টমার বা জটিল প্রশ্নে মানুষকে ডাকে
চ্যাট থেকে অর্ডার, এক মিনিটে।
কাস্টমার নাম-ঠিকানা লিখলেন, আপনি পাশের প্যানেলে প্রোডাক্ট বেছে অর্ডার বানালেন। কাস্টমার চ্যাটেই "কনফার্ম" বোতাম পান। আগে কয়টা অর্ডার দিয়েছেন আর কয়টা ফেরত দিয়েছেন, সেটাও পাশে দেখা যায়।
- চ্যাটে কনফার্ম/ক্যানসেল বোতাম
- কাস্টমারের অর্ডারের ইতিহাস পাশে
- AI কয়টা অর্ডার আনল, তার রিপোর্ট
অর্ডার #২০৫১এইমাত্র · ওয়েবসাইট
এই নম্বরে আগের ১৭টা পার্সেলের ১৫টা ডেলিভারি হয়েছে
আরও যা আছে
- Facebook Messenger
- Instagram DM
- WhatsApp Business (অফিসিয়াল)
- পোস্ট আর বিজ্ঞাপনের কমেন্ট
- চ্যাট টিমে ভাগ (round robin)
- ভয়েস মেসেজ লেখায় রূপান্তর
- ছবি দেখে প্রোডাক্ট চেনা
- নিজের Gemini বা Claude key
- Meta-র অফিসিয়াল সংযোগ
প্ল্যাটফর্মের বাকি অংশ
সবগুলো একসাথে চলে, একই অর্ডার, একই স্টক, একই কাস্টমার।
ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে?
কখনোই না। Meta-র অফিসিয়াল লগইন দিয়ে পেজ যুক্ত হয়, যেকোনো সময় তুলে নিতে পারবেন।
AI-এর খরচ কেমন?
AI চলে আপনার নিজের Gemini বা Claude key দিয়ে, খরচ সরাসরি Google বা Anthropic-এর কাছে যায়। আমরা উপরে কিছু নিই না। AI না চাইলে বন্ধ রাখতে পারেন।
WhatsApp নম্বর ব্যান হবে না তো?
না। Meta-র অফিসিয়াল WhatsApp Business Platform ব্যবহার হয়, QR দিয়ে জোড়া লাগানো আনঅফিশিয়াল পদ্ধতি নয়।
আগামী ঈদের আগেই সব গুছিয়ে নিন।
১৪ দিন ফ্রি, কার্ড লাগবে না। আটকে গেলে আমরা WhatsApp-এ আছি।